২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের বিকল্প সড়ক পরিদর্শনে কাদের

ঈদকে সামনে রেখে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ নির্বিঘœ করতে নির্ধারিত বিকল্প সড়ক পরিদর্শন করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে সামনে রেখে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ নির্বিঘœ করতে নির্ধারিত বিকল্প সড়ক পরিদর্শন করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা পুরাতন সড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড পরিদর্শনকালে সড়কের পাশের কাঁচা বাজার ও আবর্জনা না রাখতে এবং রাস্তার পাশে ট্রাকসহ অন্য যান পার্কিং করে যানজট সৃষ্টি না করারও আহবান জানান কাদের। ঈদের আগে রাস্তার পাশে গাড়ি পার্কিং বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মেহেদী হাসান ও সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) আশরাফুজ্জামানকে নির্দেশও দেন মন্ত্রী। গত ১৭ জুলাই গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য সৃষ্ট যানজটের কারণে জনদুর্ভোগ কমাতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামসহ মহাসড়কে যান চলাচলের জন্য বিকল্প তিনটি রুট নির্ধারণ করার যোগাযোগমন্ত্রী জানিয়েছিলেন। যানজট এড়াতে চট্টগ্রামগামী গাড়িগুলো ঢাকা-টঙ্গী স্টেশন, রামচন্দ্রীপুর বাজার, নারায়ণগঞ্জের কাঞ্চন ও মদনপুর এশিয়ান হাইওয়ে হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, সিলেটগামী গাড়িগুলো ঢাকা-টঙ্গী স্টেশন, মিরের বাজার, ঘোড়াশাল সেতু ও পাচঁদোনা হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাতায়াতের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও, ঢাকার পোস্তগোলা হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়ক দিয়ে চাষাঢ়া হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড দিয়েও ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি চলাচল করনোর পরিকল্পনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬২০ ঘ.