২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৩৩টি মোবাইল ফোন সেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে বিভিন্ন মডেলের ৩৩৩টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে বিভিন্ন মডেলের ৩৩৩টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা এসব অবৈধ ফোন সেট জব্দ করেন। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওমান এয়ারের একটি ফ্লাইটে আসা মো. আতিকুল্লাহ নামে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে অবৈধভাবে আনা এসব মোবাইল ফোন সেট পাওয়া যায়। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তিনি বলেন, এসব ফোন সেটের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। জব্দ করা মোবাইল ফোনসেটগুলো কাস্টডিয়ান শাখায় জমা দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৪০ ঘ.