২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

পুকুরে গোসল করতে নেমে ছেড়া তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

নারায়ণগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুকুরে গোসল করতে নেমে ছেড়া তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তারাব পৌরসভার সুলতানবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আসর আলী (৬৫) ও তার ছেলে হযরত আলী (৩৮)। নিহতর পূত্রবধূ সেলিনা বেগম সাংবাদিকদের জানান, দুপুরে বাড়িতে গোসল করার সময় তার শ্বশুর আসর আলী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়েন। তার দেবর হযরত আলী বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে তাদেরকে প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত আসর আলী দৈনিক ইনকিলাবের রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা নিহত আবুল হাসান আসিফের বাবা। ২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় আসিফের মৃত্যু হয়। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ঘটনানি শুনেছেন। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৯৫৭ ঘ.