কুষ্টিয়া, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদরে রোববার ট্রাকের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
সন্ধ্যায় শহরতলীর আলফার মোড়ে এই দুর্ঘটনায় নিহত ওয়াহেদ আলী (৫৫) কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের প্রয়াত হাজের আলী বিশ্বাসের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী বাইসাইকেলে শহরে আসার পথে আলফার মোড়ে একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা চালক আলমগীর হোসেনসহ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.
bdnews24