২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

খুলনার রূপসা উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

খুলনা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার রূপসা উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকালে খুলনা-মংলা সড়কের রূপসা ডিগ্রি কলেজের কাছেই এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহতদের মধ্যে রিপনের (২২) বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়। তবে অপর যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। রূপসা থানার ওসি আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রামপাল থেকে একটি মোটরসাইকেলে করে এ দুজন খুলনার দিকে যাচ্ছিলেন। রূপসা কলেজের কাছেই বিপরীতমুখী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ লাশ দুটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৩ ঘ.