২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীর চুল কেটে নিল বখাটে

নাটোরে স্কুলছাত্রীর চুল কেটে নেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

নাটোর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে স্কুলছাত্রীর চুল কেটে নেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। নলডাঙ্গা থানায় রোববার মেয়েটির বাবা এ মামলাটি দায়ের করেন। অভিযুক্ত আতিকুর রহমান পিপরুল গ্রামের প্রয়াত রমজান আলীর ছেলে। নলডাঙ্গা থানার ওসি হারুন অর রশীদ মামলার বরাত দিয়ে বলেন, সদর উপজেলার পাটুল হাফানিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রী (নাম প্রকাশ করা হল না) শনিবার বিকালে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পথে ঠান্দাবাড়ী এলাকায় পৌঁছলে আতিকুর রহমান তার পথরোধ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই সে মেয়েটির একগোছা চুল কেটে ফেলে। তার সঙ্গে থাকা আরেক ছাত্রীসহ দু’জনের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে আতিকুর পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি। ছাত্রীটির বাবা সাংবাদিকদের বলেন, আতিকুরের পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কিছু বলছে না। তাই বাধ্য হয়ে তিনি থানায় মামলা করেছেন। স্থানীয় পিপরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেব জ্যোতি দেবু বলেন, “ওই ছাত্রীর উপর হামলাকারী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতেই হবে। নইলে আমরা ওর বিচার করব।” এদিকে আতিকুর রহমান পলাতক রয়েছেন। ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “আমি ওর চুল কাটিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২১ ঘ.