২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা ২ যুবক

গাজীপুরে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 09:34 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

গাজীপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকার আলমগীর হোসেন বাবলু (৩০)। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, শনিবার রাতে সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ওই দুই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হন। গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ এলাকায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকাগামী বলাকা ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন বাবলু। অপর দিকে একই রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক রেল স্টেশনের পূর্ব দিকে অপর একটি ট্রেনে কাটা পড়ে নিহত হন অজ্ঞাত পরিচয়ের অপর যুবক (৩৫)। তার পরনে লাল হাফ হাতা গেঞ্জি ও আকাশি চেক লুঙ্গি ছিল। সকাল ১০ দিকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান আলমগীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১৫৩৩ ঘ.