২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বালুর চরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 09:34 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বালুর চরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতের নাম আয়শা বেগম (৫২)। অভিযুক্ত ছেলে মো. রাশেদ ঘটনার পর থেকে পরিবার নিয়ে পালিয়ে যায়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়শা বেগম শনিবার রাতে রাশেদের দুই বছরের ছেলে হাবিবুর রহমানকে নিয়ে রাস্তায় ঘুরতে যায়। এ কারণে ঝগড়ার এক পর্যায়ে রাশেদ ক্ষিপ্ত হয়ে তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় আয়শার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রাশেদ পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় আয়শাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ রোববার ভোরে বালুর চরের বাড়ি থেকে আয়শার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫৩১ ঘ.