২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

বাংলাদেশের পাট ও পাটজাতীয় পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি ও বাজারজাত করতে মার্কিন রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 09:05 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পাট ও পাটজাতীয় পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি ও বাজারজাত করতে মার্কিন রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা রোববার দুপুরে লতিফ সিদ্দিকীর সঙ্গে কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ সহযোগিতা কামনা করেন। মন্ত্রী এ সময় রাষ্ট্রদূতকে দেশের পাটের উৎপাদন এবং পাটের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। মার্কিন রাষ্ট্রদূত পাটকে ‘মিরাকল ফাইবার’ হিসেবে উল্লেখ করেন এবং বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাটপণ্যের রপ্তানি ও বাজারজাতকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আশরাফুল মকবুল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৪৫৮ ঘ.