২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুই নারী নিহত ও ৭ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

টাঙ্গাইল, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুই নারী নিহত ও ৭ জন আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের ভাতকুড়ার শান্ত খানের স্ত্রী সুলতানা বেগম (৩৫) ও মধুপুরের আবদুল আজিজের স্ত্রী আনু বেগম (৪৫)। আহতদের টাঙ্গাইল জেনারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট আ. কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আছিমতলায় ঢাকা থেকে কেন্দুয়াগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গমবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর একজন মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৪২ ঘ.