ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য মীর সাজ্জাদ হোসেনকে একই পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তাকে ওই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
আদেশে বলা হয়, কাজে যোগ দেওয়ার দিন থেকে তার এ চুক্তি কার্যকর হবে।
একইদিন সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক শাওলী সুমনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলির আদেশ বাতিল করে তাকে একই পদে বহাল রাখা হয়েছে।
ওইপদে বদলির আদেশ পাওয়া প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব-১ খাইরুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে। তার আগের বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৪৪২ ঘ.
bdnews24