গোপালগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেট গাড়ি চাপায় এক গৃহবধূর মৃত্যুতে এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
রোববার সকাল সাড়ে ৯ টায় ঢাকা-খুলনা মহা সড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০ টায় প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত রুবীয়া বেগম (৫৫) গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের মোশারফ হোসেন মোল্লার স্ত্রী।
কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, মহাসড়কের ফুকরা এলাকায় হেটে যাওয়ার সময় গাড়িটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রুবিয়া।
এ সময় অবরোধের কারণে সড়কের দু’ পাশে অসংখ্য যান বাহন আটকা পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২০৫ঘ.
bdnews24