২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম রেল স্টেশনের বুকিং ক্লার্কসহ ১০ জনকে বদলি

রেলমন্ত্রীর নির্দেশের পর চট্টগ্রাম রেল স্টেশনের বুকিং ক্লার্ক, নিরাপত্তা কর্মকর্তাসহ দশ জনকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 05:00 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রীর নির্দেশের পর চট্টগ্রাম রেল স্টেশনের বুকিং ক্লার্ক, নিরাপত্তা কর্মকর্তাসহ দশ জনকে বদলি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পূর্ব রেলের মহা ব্যবস্থাপক (জিএম) তাফাজ্জল হোসেন তাদেরকে বদলি করেন। ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে তাদের বদলি করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম রেল স্টেশনের নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক এ কে এম সালেহ পাটোয়ারীও রয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর একজন হাবিলদার, চারজন প্রহরী ও চারজন বুকিং ক্লার্ক রয়েছেন। জিএম তাফাজ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশেই প্রথমদফায় দশজনকে বদলি করা হয়েছে। পরবর্তীতে অন্যদের বদলি করা হবে। এর আগে শনিবার দুপুরে রেল ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আকস্মিকভাবে চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শন করেন। টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগ ওঠায় এসময় তিনি চট্টগ্রাম স্টেশনের নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক এ কে এম সালেহ পাটোয়ারী এবং স্টেশনের সব বুকিং ক্লার্ককে বদলি করতে জিএমকে নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৪৯ ঘ.