২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিম-প্রতিবন্ধীদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার

এতিম ও প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের নিয়ে প্রথম রোজার ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এতিম ও প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের নিয়ে প্রথম রোজার ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে এই ইফতারের আয়োজন করা হয়। ইফতারে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবনের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি প্রধানমন্ত্রী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইফতার অনুষ্ঠানে আসেন। এরপর তিনি ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী মূল টেবিলে প্রতিবন্ধী ও এতিম শিশুদের পাশে নিয়ে ইফতার সারেন। ইফতারে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও মশিউর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এএল/২০৩১ ঘ.