২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবিদ্বারে উত্ত্যক্তকারী দণ্ডিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে আট মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

কুমিল্লা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে আট মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর-রশিদ শনিবার এ সাজা দেন। এরপরই কামাল হোসেন (৩৫) নামের ওই যুবককে কারাগারে পাঠানো হয়। কামাল দেবিদ্বারের প্রেমু গ্রামের মোহর আলীর ছেলে। দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে দুপুরে বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রাম থেকে কামালকে আটক করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.