২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিপুরে বিএসএফের গুলি, আহত ২ বাংলাদেশি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঠাকুরগাঁও, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। কারিগাঁও এলাকায় এ হামলায় আহতরা হলেন- হরিপুরের দুলগাঁও গ্রামের গফুর আলীর ছেলে জাহেরুল ইসলাম (৩৫) এবং জীবনপুর গ্রামের প্রয়াত নিজামউদ্দিনের ছেলে মোত্তালেব (২৮)। মোত্তালেবকে হরিপুর হাসপাতাল এবং জাহেরুলকে দিনাজপুরে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ২ ব্যাটালিয়নের কারিগাঁও ফাঁড়ির কোম্পানি কমান্ডার বজলুর রহমান বলেন, ভোরে কারিগাঁও সীমান্তের ৩৫৪ নম্বর পিলার অত্রিক্রম করে এ দু’জন ওপারে গরু আনতে যান। এ সময় ভারতের মালদখ- ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাদের উদ্দেশে গুলিবর্ষণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৩০ ঘ.