২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কোদলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঝিনাইদহ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কোদলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ইসলামপুর গ্রামে মৃত দুই শিশু হল রওশন আলীর ছেলে সৌরভ (৭) ও ওয়াজ উদ্দিনের ছেলে হৃদয় (৭)। তারা দুজনই ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নদীর ধারে খেলা করার সময় তারা পানিতে পড়ে যায় বলে স্বজনরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯২০ ঘ.