২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তরুণীর লাশ উদ্ধার

রাজধানীর গুলিস্তানে একটি কার্টনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 04:59 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্তানে একটি কার্টনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে জিপিওর দক্ষিণ-পশ্চিম কোনে ফুটপাতের ওপর একটি কার্টন পড়ে থাকতে দেখে জনতা পুলিশকে খবর পাঠায়। পরে পুলিশ এসে তরুণীর (২৫) লাশ উদ্ধার করে। পল্টন থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর চটের বস্তায় মুড়িয়ে প্লাস্টিকের বস্তায় ভরে কার্টনের মধ্যে রেখে ফুটপাতে ফেলে যায় দুর্বৃত্তরা। দুই-তিন দিন আগে অন্য কোথাও তরুনণীকে হত্যা করা হতে পারে উল্লেখ করে ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/আরএ/১০৫৬ ঘ.