চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দুরপুরে মামার হাতুড়ির আঘাতে নিহত হয়েছেন এক নারী।
মোছা. জুলেখাকে (২৩) হত্যার অভিযোগে তার মামা এজহার মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে হাতুড়ির আঘাত পাওয়া জুলেখা বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এজহার মিয়া তার ভাগ্নিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামাসহ পাঁচ জনকে আসামি করে নিহতের বাবা নুরুল ইসলাম একটি হত্যা মামলা করেছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা লিয়াকত বলেন, এজহারকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২১০৮ ঘ.
bdnews24