২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

নগরীর চান্দগাঁও এলাকা থেকে ৭০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও এলাকা থেকে ৭০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, সোমবার রাতে চান্দগাঁও থানার দক্ষিণ মোহরার রাবেয়া ম্যানশনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সায়েম (৩২), মো. ইয়াছিন (২৮) ও মো. এরশাদ (২৭)। তিনজনই দক্ষিণ মোহরার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছে বলে বলা হয় বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৮৩৩ ঘ.