২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থল বন্দর মহাসড়কের ফুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থল বন্দর মহাসড়কের ফুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত উর্মী খাতুন (১২) জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে। ছত্রাজিতপুর চরকাডাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল সে। শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক বাবুল হোসেন জানান, দুপুর একটার দিকে উর্মী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় শিবগঞ্জ উপজেলার ফুলতলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থল বন্দরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উর্মী নিহত হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৯ঘ.