২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অটোরিকশা-নসিমন সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোরিকশা ও ইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সিরাজগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোরিকশা ও ইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। সোমবার শাহজাদপুরের গাড়দহে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, উল্লাপাড়া থেকে শাহজাদপুর যাওয়ার সময় গাড়দহে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা নসিমনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হয়। আহতদের উল্লাহ পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫৩ ঘ.