২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক নম্বরের দুই প্রাইভেটকার

গাড়ি দুটির মালিক ভিন্ন। তবে নম্বর হুবহু। চট্টগ্রাম নগরীতে এ রকমই দুটি প্রাইভেটকার জব্ধ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, ০৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি দুটির মালিক ভিন্ন। তবে নম্বর হুবহু। চট্টগ্রাম নগরীতে এ রকমই দুটি প্রাইভেটকার জব্ধ করেছে পুলিশ। খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদনান আব্বাস নামে এক ব্যক্তি অভিযোগ করেন তার প্রাইভেট কারের হুবহু নম্বরের অপর একটি গাড়ি নগরীতে চলাচল করছে। ওই অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে নগরীর এমইএস কলেজ মোড় থেকে চট্টমেট্রো-গ ১১-৩২০৯ নম্বরের ই সেলো-করোলা মডেলের প্রাইভেটকারটি আটক করা হয়। রোববার দুপুরে আদনান আব্বাস তার চট্টমেট্রো-গ ১১-৩২০৯ নম্বরের এক্স-ই- ভিনটেজ স্প্রিন্টার মডেলের প্রাইভেটকারটি থানায় নিয়ে এলে পরীক্ষার জন্য সেটিও হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এসআই শফিকুল। পুলিশের এই কর্মকর্তা বলেন, “গাড়ি দুটির প্রকৃত নম্বর নির্ণয়ে কাগজপত্র পরীক্ষার জন্য সোমবার নগরীর বিআরটিএ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তীতে ভুয়া নম্বরধারী গাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমসি/এএল/২১৫৩ ঘ.