গাজীপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি ক্লিনিকের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৮টার দিকে গাজীপুর সদরের ব্যস্ততম হাসপাতাল সড়কের ইনসাফ ক্লিনিকের বিপরীতে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
যুবকের পরনে ধূসর রঙের ফুলপ্যান্ট ও চেকশার্ট ছিলো। তার পকেটে গৃহনির্মাণ সামগ্রী কেনার একটি রশিদ পাওয়া গেছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মোহাব্বত কবীর বলেন, সদর হাসপাতাল রোডের ইনসাফ ক্লিনিকের বিপরীতে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সোমবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৫২ ঘ.
bdnews24