২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার আদালতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড

ঢাকার আদালত ভবনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে, যাতে আদালতের দৈনিক কার্যতালিকা (কজ লিস্ট), রায় সব দেখা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আদালত ভবনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে, যাতে আদালতের দৈনিক কার্যতালিকা (কজ লিস্ট), রায় সব দেখা যাবে। ঢাকার জেলা জজ আদালতে ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। রোববার সন্ধ্যায় আইনমন্ত্রী শফিক আহমেদ ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও সেখানে ছিলেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বিচার প্রার্থীরা দৈনিক কার্য তালিকা (কজ লিস্ট), মামলার তারিখ, মামলার আদেশ-রায় দেখতে পাবেন। এ উপলক্ষে মুখ্য মহানগর হাকিমের আদালতের নতুন ভবনের সামনে বিচারক এবং আইনজীবীদের এক সমাবেশে আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও সানজীদা খাতুন, ঢাকার জেলা জজ আবদুল মজিদ, মহানগর দায়রা জজ মো. জহুরুল হক, মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা, মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আলী হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২৩৩৩ ঘ.