ঝিনাইদহ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফেনসিডিল উদ্ধার করতে গিয়ে হাতবোমার বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা পুলিশ সুপার (এসপি) পংকজ ভট্টাচার্য।
আহত দুই পুলিশ সদস্য হচ্ছেন- উপ-পরিদর্শক আব্দুল হালিম ও কনস্টেবল রাশেদুল ইসলাম। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হচ্ছে- বিপ্লব (১২), এনামুল (১৩ ), পলাশ (৯) ও আজিবর (৮)। তাদেরকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়।
এসপি পংকজ ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গোপালপুর গ্রামের বাবুল সর্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে দুইশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই বাবুলের বাড়ির লোকজন পালিয়ে যায়। তখন প্রতিবেশীদের সঙ্গে নিয়ে তার গোয়াল ঘর তল্লাশির সময় আগে থেকে সেখানে রাখা হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে জানান এসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩১৮ ঘ.
bdnews24