২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৭ জন নিহত

রাজধানীর ওয়ারী, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, বনানী ও চকবাজারের তিন নারীসহ সাতজন পৃথক ঘটনায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়ে্িন্টফোর ডটকম)- রাজধানীর ওয়ারী, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, বনানী ও চকবাজারের তিন নারীসহ সাতজন পৃথক ঘটনায় নিহত হয়েছেন। নিহতরা হলেন, সামিরা আজমী (২৬), জোসনা বেগম (৩৫), সালমা বেগম (২২), অজ্ঞাত যুবক (২২), মো. সবুজ (২৫), ওহিদুল ইসলাম (২০) ও রবিউল ইসলাম ওরফে লালচান (২২)। ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের এক বাসার ৩য় তলায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সামিরা আজমী আত্মহত্যা করেন। নিহতের মা মিনানুর বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার বছর আগে আজমীর সঙ্গে তার স্বামী শাহজাহানের ছাড়াছাড়ি হয়ে যায়। আজমীর জিসান নামে চার বছরের এক ছেলে রয়েছে। সোমবার রাতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আজমী। মঙ্গলবার সকাল ৮টা দিকে যাত্রাবাড়ীর হাসেম রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় জোসনা বেগম ঘটনাস্থলে নিহত হন। পশ্চিম আগারগাঁও বিএনপি বস্তি এলাকায় মঙ্গলবার সকালে সালমা বেগম বিষপানে আত্মহত্যা করেন বলে তার স্বামী মো. রাজীব জানান। তবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে আটক করা হয়েছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। শেরেবাংলা নগর থানা পুলিশ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ থেকে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ওই যুবকের মৃত্যু কারণ জানা যায়নি বলে ওই থানার এসআই সর্দার নিজামুল হক জানান। মিরপুর শেওড়াপাড়ায় মঙ্গলবার দুপুর ১টার দিকে সবুজ গাড়ির চাপায় নিহত হন। সবুজ একজন লেগুনাচালক বলে শেরেবাংলা নগর থানার এসআই নুরুল হক জানান। বনানীর মহাখালী ওয়ারলেস গেইট এলাকার জিপি-চ হোল্ডিংয়ের এক মেস থেকে ওহিদুল ইসলাম (২০) নামে এক যুবককে মঙ্গলবার সকাল ৯টায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওহিদুল গুলশান-১ প্যানাসেফটিক নামক এক বায়িং হাউজে কাজ করতেন বলে পুলিশ জানায়। বনানী থানার এসআই এমদাদুল ইসলাম জানান, সোমবার রাতে খাবার খেয়ে মেসে নিজ বিছানায় ঘুমিয়ে পড়েন। সকালে ওহিদুলকে অচেতন অবস্থায় পেয়ে মেসে বসবাসকারী অন্য যুবকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চকবাজারের বিসমিল্লাহ টাওয়ারের মাথায় রড পড়ে রবিউল ইসলাম ওরফে লালচান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকালে বিসমিল্লাহ টাওয়ারে ছাদে গোসল করার সময় ওপর থেকে একটি রড তার মাথায় পড়ে। আহত লালচানকে রাজধানী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাত দেড়টায় লালচান মারা যায়। লালচান ওই টাওয়ারের একজন নির্মাণ শ্রমিক ছিলেন বলে তিনি জানান। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২১৫ ঘ.