ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রেডিট কার্ড জালিয়াতির মামলায় ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) আরেক কর্মকর্তাকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার ভোক্তা সেবা বিভাগের কর্মকর্তা তানভির আহমেদ রুমানকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা।
পরে শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ শহিদুল ইসলাম এ আদেশ দেন।
সাধারণ নিবন্ধক কর্মকর্তা (জিআরও) ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানা পুলিশ ৭ দিন সময় চেয়েছিল। তবে আদালত তাদের দুই দিন সময় দিয়েছে।
রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মতলবুর রহমান বলেন, এই কর্মকর্তা জালিয়াতির মাধ্যমে ১০ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকা আত্মসাৎ করেছেন।
এর আগে জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অবিযোগে গত ৪ জুন ব্যাংকটির সহকারী সহসভাপতি নাহিদুল হক, নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেনসহ চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২০১৫ ঘ.
bdnews24