২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

সন্ত্রাসীদের হামলায় আহত টাঙ্গাইলের এক ক্যাবল ব্যবসায়ী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 07:50 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

টাঙ্গাইল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের হামলায় আহত টাঙ্গাইলের এক ক্যাবল ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার প্রথম প্রহরে ঢাকার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটন আহমেদ (৩৫) নামে ওই ব্যবসায়ী। কালিহাতী উপজেলার বল্লার গ্রামের বাসিন্দা লিটন সখীপুরের প্রাইম ক্যাবল নেটওয়ার্কের ব্যবসায়ীক অংশীদার ছিলেন। টাঙ্গাইল কালিহাতী থানার ওসি জহিরুল ইসলাম জানান, রোববার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে লিটনকে কুপিয়ে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। ঢামেক থেকে কেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর লিটন মারা যায় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৩৪৫ ঘ.