২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 09:06 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

নড়াইল, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার বেলা ১২ দিকে উপজেলার রাজাপুর এলাকায় লক্ষ্মীপাশা-বড়দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম (৭৫) জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের হাকিম সিকদারের স্ত্রী। আহতদের নড়াইল ও লোহাগড়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ওসি আকরাম হোসেন জানান, রাজাপুর এলাকায় যাত্রীবাহী ইঞ্চিন চালিত একটি নসিমনের সঙ্গে জিএসএ নামের এক হিউম্যান হলারের সংঘর্ষ হয়। এতে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জরিনা বেগমের মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত তিনজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫০৩ঘ.