২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ‘কষ্টি পাথরের মুর্তি’ উদ্ধার

নোয়াখালীতে কষ্টি পাথরের তৈরি সন্দেহে একটি মুর্তি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

নোয়াখালী, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- নোয়াখালীতে কষ্টি পাথরের তৈরি সন্দেহে একটি মুর্তি উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে চৌমুহনীর হাজিপুর এলাকায় একটি বাঁশ ঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় চারশ’ গ্রাম ওজনের ছয় ইঞ্চি লম্বা গণেশ মুর্তিটি পাওয়া যায়। বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কষ্টি পাথরের তৈরি কিনা তা নিশ্চিত হতে মুর্তিটি প্রতœতত্ব বিভাগে পাঠানো হবে। পুলিশ জানায়, হাজিপুর গ্রামে একটি চক্র দীর্ঘদিন থেকে কষ্টি পাথরসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র বেচাকেনা করে আসছে। উদ্ধারকৃত মুর্তিটি নিয়ে তালতলা গ্রামের আবুল ও আব্দুল মান্নানের মধ্যে বিরোধ বাধে। খবর পেয়ে রোববার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্থানীয় তাজউদ্দিন সর্দারের বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে মুর্তি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩৮ঘ.