নোয়াখালী, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি মৎস্য খামার থেকে এক কিশোরীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার কালাইরাইটা গ্রামের একটি পরিত্যক্ত মৎস্য খামার থেকে ওই লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
সেনবাগ থানার পরিদর্শক মো. মহসীন খান জানান, স্থানীয় লোকজন মৎস্য খামারে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সেটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় এখনো জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি জানান, ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে লাশটি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৭৫০ ঘ.
bdnews24