২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুকে নিয়ে স্ত্রীকে ধর্ষণ ও হত্যা, গ্রেপ্তার ২

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তি ও তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তি ও তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন নিহতের স্বামী ওমর ফারুক (২৫) ও তার বন্ধু মো. মিলন (২৩)। ফারুককে বুধবার রাতে ও মিলনকে বৃহস্পতিবার সকালে নগরীর হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। ফারুক কুমিল্লার চান্দিনা থানার শালুচর এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে। আর মিলন গাইবান্ধার গোবিন্দপুরের মেহের আলীর ছেলে। বুধবার বিকালে হালিশহর থানার মহেশ খালের উত্তরপাড়ে কাদা পানি থেকে নূরজাহান বেগমের (২০) লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ওমর ফারুক সাংবাদিকদের জানান, ২৫ থেকে ২৬ দিন আগে চান্দিনার মিজানুর রহমানের মেয়ে নূরজাহানের সঙ্গে তার বিয়ে হয়। নূরজাহানের বাবা জমি বিক্রি করে ৭০ হাজার টাকা যৌতুক দেন। যৌতুকের আরো ৩০ হাজার টাকা না দেওয়ায় নূরজাহানের সঙ্গে ফারুকের কথাকাটাকাটি হয়। তিনি বলেন, হত্যাকা-ের কিছুক্ষণ আগে মিলন ঝগড়ার মধ্যে উপস্থিত হয়। স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন নূরজাহানের গলা টিপে ধরে ও তাকে ধর্ষণ করে। “এক সময় আমিও নূরজাহানের গলা টিপে ধরি। পরে সে মারা গেলে লাশ গুম করে আমরা চলে আসি”, বলেন ফারুক। হালিশহর থানার ওসি মো. জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধারের পর নিহতের ছোট ভাই কাউসার আহম্মদের দেওয়া তথ্য অনুযায়ী রাতে ফারুককে গ্রেপ্তার করা হয়। “থানায় জিজ্ঞাসাবাদে ফারুক হত্যাকা-ের কথা স্বীকার করে বলে, গত মঙ্গলবার রাত ১টার দিকে মিলন ও সে নূরজাহানকে হত্যা করে এবং ওই এলাকার খালের কাদা পানিতে লাশ ফেলে রাখে।“ মিলন সাংবাদিকদের জানান, ওমর ফারুক এর আগেও একটি বিয়ে করেছিলেন। ওই স্ত্রীকে তালাক দেওয়ায় দেনমোহরের এক লাখ কাটা পরিশোধ করতেই নূরজাহানকে এক লাখ টাকা যৌতুকের বিনিময়ে বিয়ের কথা পাকা করে। কিন্তু যৌতুকের টাকা পুরোপুরি না পাওয়ায় নূরজাহানকে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/জেকে/১৮০৫ ঘ.