২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসটিআই মহাপরিচালক আহাদের চুক্তির মেয়াদ বাড়লো

বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক এ কে এম ফজলুল আহাদের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক এ কে এম ফজলুল আহাদের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার তার চুক্তির মেয়াদ বাড়ানোর আদেশ জারি করেছে। আগামী ১ জুলাই থেকে মেয়াদ বাড়ানোর এ আদেশ কার্যকর হবে। ২০১০ সালের ৩১ মে থেকে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফজলুল আহাদ। এছাড়া চুক্তিতে নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাহেদুল ইসলামের চুক্তির মেয়াদও তিন বছর বাড়ানো হয়েছে। আগামী ১১ অক্টোবর থেকে তার চুক্তির মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে। ২০১০ সালের ১০ অক্টোবর তিনি ওই পদে চুক্তিতে নিয়োগ পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/১৭৪৪ ঘ.