২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাজ পরানো হলো নতুন বিমান বাহিনী প্রধানকে

বিমান বাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক অনুষ্ঠানে ইনামুল বারীকে বিমান বাহিনীর প্রধানের ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন এবং নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বিমান বাহিনীর প্রধানকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী এ সময় বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। গত ৬ জুন বিমান বাহিনীর প্রধান হিসাবে ৩ বছরের জন্য নিয়োগ পান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই দিন এক প্রজ্ঞাপনে জানায়, বাহিনীর প্রধান হওয়ায় তাকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হচ্ছে। তার পদোন্নতি কার্যকর হয়েছে ১২ জুন থেকে। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রতিরক্ষা সচিব খন্দকার মুহাম্মদ আসাদুজ্জামান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল ওয়াদুদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৩৫০ ঘ.