গোপালগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত সাতজন বাসযাত্রী।
বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার গোপীনাথ পুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার পার চন্দ্রদিঘলিয়া গ্রামের রইচ মিয়ার স্ত্রী রতœা বেগম (২৫) ও তার ছেলে তামিম মিয়া (৩)।
আহতদের গোপালগঞ্জ ও গোপীনাথপুর হাসপতালে ভর্তি করা হয়েছে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এএইচএম সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পান্না ডিলাক্সের যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ ঘটনায় গুরুতর আহত মা ও ছেলেকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর তারা মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৩০৭ ঘ.
bdnews24