২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে টিলা ধসে দুই সহোদরের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

সিলেট, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে দুই সহোদরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চারিকাটা ইউনিয়নের বাইলধারা গ্রামে এ দুর্ঘটনায় মৃতরা হলেন মো. দেলওয়ার হোসেনের ছেলে শাহীন মিয়া (১০) ও ফাহিম মিয়া (৮)। জৈন্তাপুর থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে বৃষ্টি চলাকালে দেলওয়ার হোসেনের ঘরের পাশের টিলা ধসে পড়ে। দীর্ঘদিন ধরে পরিবারটি টিলার পাদদেশে বসবাস করে আসছিল। এসময় শাহীন ও ফাহিম মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪৫ ঘ.