২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় সিডিএ কর্মকর্তা কারাগারে

অস্ত্র মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এক এস্টেট অফিসারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এক এস্টেট অফিসারকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ গোলাম সারোয়ারের আদালতে সিডিএ’র এস্টেট অফিসার (বিল্ডিং) মো. আলমগীর খান ছোটন (পরে ওএসডি) আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার পরবর্তী দিন রাখা হয়েছে আগামী ৩১ জুলাই। আলমগীর চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের আবদুস সোবহান খানের ছেলে। গত বছরের ১ মে রাতে নগরীর বিআরটিসি বাস টার্মিনাল মোড়ে আলমগীর খানের গাড়ি থেকে র‌্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব সদস্য ডিএডি আবদুল গাফফার বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিলেন। তদন্ত শেষে পুলিশ আলমগীরকে প্রধান আসামি করে একই বছরের ৯ নভেম্বর আদালতে অভিযোপত্র জমা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯২১ ঘ.