২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫৫০ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২

নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ৫৫০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ৫৫০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছ পুলিশ। তারা হলেন- মো. নূর আলম (৩৫) ও জানে ওসমান (১৮)। তারা কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। শনিবার রাত পৌনে ১০টার দিকে বাকলিয়ার নতুন চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আফতাব হোসেন জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, এই দুজন দীর্ঘদিন ধরে টেকনাফ এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট কিনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৯৪০ ঘ.