২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রদূত এনামুল কবির

মো. এনামুল কবিরকে দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মো. এনামুল কবিরকে দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এনামুল কবির বর্তমানে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। ১৯৮১ ব্যাচের বিসিএস (পররাষ্ট্র) কর্মকর্তা এনামুল কবির এর আগে থিম্পু, হ্যানয়ে বাংলাদেশি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এছাড়া ম্যানিলা, প্যারিস, করাচি ও বার্মিংহ্যামে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ¯œাতকোত্তর পাশ করেন এনামুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯০৮ ঘ.