গাজীপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার জামালপুরে একটি পাটক্ষেতে জিন্স ও স্যান্ডো গেঞ্জি পরা ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
কালীগঞ্জ থানার ওসি এনায়েত উদ্দিন জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭২২ ঘ.
bdnews24