২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিমেন্সের ঘুষ আমিনুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

মোবাইল ফোন সেট নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন সেট নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম। এতে আমিনুল হক ছাড়াও আসামি করা হয়েছে তার বেয়াই মিজানুর রহমানকে। মামলার অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি আদালতে আমিনুল হককে ঘুষ দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। মামলার বাদি তৌফিকুল ইসলাম বলেন, “ওই রায়ের পরই দুদক এ বিষয়ে অনুসন্ধান শেষে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।” মামলায় সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ ৮ হাজার ১৪৫ হাজার মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে ২০০৯ সালের ১১ মে সিমেন্সের কাছ থেকে ঘুষ গ্রহণ ও জঙ্গি কার্যক্রমে অর্থায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মার্কিন আদালতের নথির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, সিমেন্স সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হককে ঘুষ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০০৯ ঘ.