চাঁদপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় এক ট্রলার যাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জয়নাল মিয়া টিক্কা (৩৫)। বাড়ি উপজেলার শিকিরচরে।
মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়নাল মিয়া ও তার ভাই পরিবার নিয়ে ট্রলারে করে ষটাকীতে ভাতিজার গায়ে হলুদ অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ময়নামতি ধাক্কা দিলে ট্রলার ডুবে লঞ্চের পাখার আঘাতে জয়নাল মিয়া মারা যান।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
লঞ্চটির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি রুস্তম আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৯৩০ ঘ.
bdnews24