২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু শক্তি: ঢাকা-মস্কো এমওইউ সই

পরমাণু শক্তি খাতে সহযোগিতা নিতে রাশিয়ার সঙ্গে দুটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরমাণু শক্তি খাতে সহযোগিতা নিতে রাশিয়ার সঙ্গে দুটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে বাংলাদেশ। এসব চুক্তির আওতায় এ খাতের ব্যবস্থাপনা, কারিগরি ও প্রয়োগগত দক্ষতা উন্নয়নে সহযোগিতার পাশাপাশি মানুষকে পরমাণু শক্তি সম্পর্কে সচেতন করে তুলতে তথ্য কেন্দ্রও স্থাপন করবে রাশিয়া। সোমবার মস্কোতে চুক্তি দুটি হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সপ্তাহে রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে আসবে। ইতোমধ্যে পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল ২১১৬ ঘ.