২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেতলাল পৌর মেয়র আব্দুল মান্নান

জয়পুরহাটের ক্ষেতলাল পৌর নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান মোল্লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

জয়পুরহাট, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের ক্ষেতলাল পৌর নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান মোল্লা। রোববার দিনভর শান্তিপূর্ণ ভোট শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন কার্যালয় জানায়, আব্দুল মান্নান মোল্লা নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত খলিলুর রহমান কাজীর চেয়ে ৪৪৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১২ হাজার ৯৫৩ জন ভোট দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩১৭ ঘ.