২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ ১ ব্যক্তি আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার দুপুরে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা পাকিস্তান থেকে আসা হামিদ উল্লাহ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করেন। তার লাগেজ পরীক্ষা করে মোট ৬০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। হামিদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা গ্রামে। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই যাত্রী সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট যোগে পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজ তল্লাশি করে ৬০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পতেঙ্গা থানায় দেওয়া হয়েছে বলেও জানান শহিদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭৪১ ঘ.