২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরো ৬ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পর এবার বেলকুচি উপজেলায়ও অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

সিরাজগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ার পর এবার বেলকুচি উপজেলায়ও অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। রোববার উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় তিনজন করে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নাজিমুদ্দিন খান বলেন, আক্রান্ত এলাকায় জনসচেতনা বৃদ্ধির লক্ষে নানা প্রচারণা চলছে এবং মেডিকেল টিম কাজ করছে। গত ১৭ মে উল্লাপাড়ার নওকৈড় গ্রামের ২৭ জনকে এ রোগে আক্রান্ত বলে প্রথম শনাক্ত করা হয়। রোববারের ছয়জনকে নিয়ে এ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ জনে। বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওসমান গনি জানান, এক সপ্তাহ আগে উপজেলার ডিগ্রিচর গ্রামে একটি পরিবারের লোকজন রোগাক্রান্ত ছাগলের মাংস খায়। রোববার সকালে ওই পরিবারের তিনজনকে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত করা হয়। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকুমার সুর রায় জানান, নওকৈড় গ্রামের আরো তিনজন এ রোগে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬২৮ ঘ.