২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ

রাজশাহীর বাঘা পৌর মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে এক গৃহবধূকে মারধরের অভিযোগ হয়েছে থানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

রাজশাহী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাঘা পৌর মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে এক গৃহবধূকে মারধরের অভিযোগ হয়েছে থানায়। শুক্রবার বিকালে পৌর এলাকায় এক সালিশ বৈঠকে গৃহবধূকে লাঞ্ছিত করা হয়। ওই রাতেই গৃহবধূর মা মমতাজ বেগম বাদী হয়ে বাঘা থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে ওইদিন সন্ধ্যায় এলাকার শতাধিক নারী ঝাড়– ও জুতা নিয়ে বিক্ষোভ মিছিল করে এই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের দাবি জানায়। অভিযোগে বলা হয়, বাঘা উপজেলার কলিগ্রামের ওই গৃহবধূ স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গ্রাম চক নারায়ণপুরে বাবার বাড়ি চলে যান। শুক্রবার বিকালে এ নিয়ে ওই বাড়িতে সালিশ বৈঠক চলাকালে মেয়র মদ্যপ অবস্থায় উপস্থিত হয়ে সালিশ ভ-ুল করে দেন। ঘটনার গৃহবধূর বোন মেয়রকে গালাগাল করেন। এর জেরে মেয়র গৃহবধূকে মারধর করেন। এতে তার নাক ফেটে রক্ত বের হয়। বাঘা উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা মাসুদ লতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের প্রায় অর্ধশত নারী পুরুষের সামনে মেয়র এই হামলা চালান। বাঘা থানার ওসি আলী আহমেদ হাসমি বলেন, অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১২৭ ঘ.