২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিকশাভ্যানে নারীর লাশ

ঢাকার সাভারে রিকশাভ্যান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 03:41 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

সাভার, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে রিকশাভ্যান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার সবুজবাগ মহল্লায় লাশটি পাওয়া যায় বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। আনুমানিক ২৭ বছর বয়সি ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ কর্মকর্তা আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবুজবাগ মহল্লায় কবীরের রিকশা গ্যারেজের সামনে সড়কের ওপর একটি রিকশাভ্যানে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। “ওই যুবতীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার পরনে সালোয়ার-কামিজ এবং এর ওপরে বোরখা ছিল,” বলেছেন তিনি। নিহতের পরিচয় কিংবা হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪৫ ঘ.