২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকী: চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন খালেদার

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অলোকচিত্র ও শিশু-কিশোরদের আঁকা ছবির প্রদর্শনীর উদ্বোধন করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অলোকচিত্র ও শিশু-কিশোরদের আঁকা ছবির প্রদর্শনীর উদ্বোধন করেছেন খালেদা জিয়া। বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিরোধী দলের নেতা। শিশু-কিশোর চিত্রাঙ্কনে প্রতিযোগিতায় ৪ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এতে জিয়াউর রহমান পদক পায় সৈয়দ গাউস আহমেদ ডালিম। এছাড়া ‘ক’ গ্রুপে ইসরাত জাহান প্রথম, অনুবা চক্রবর্তী দ্বিতীয় ও তৃতীয় জাহাবিন রুমানা পুরস্কার পান। মোট ২০ জনকে পুুরস্কার দেওয়া হয়। খালেদা জিয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশু-কিশোরদের আঁকা ছবি দেখেন। এ সময়ে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক রয়েল প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল চারুকলা অনুষদের সহযোগিতায় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ এই শিশু-কিশোর চিত্রাঙ্কন, পুরস্কার প্রদান ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বুধবার থেকে রাজধানীসহ সারা দেশে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। ১৯৮১ সালের ৩০ শে মে জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬৫৩ ঘ.